মরহুম রবিউল ইসলাম রবির কবর জিয়ারত করলেন রাসিক প্রশাসক
কাশিয়াডাঙ্গা থানা বিএনপির ত্রাণ ও পুর্নবাসন বিষয়ক সম্পাদক মরহুম রবিউল ইসলাম রবির কবর জিয়ারত করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন। শুক্রবার (০২ অক্টোবর) বাদ জুম্মা রায়পাড়া বসরী গোরস্থানে মরহুমের কবর জিয়ারত করেন তিনি। এ সময় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত করেন হড়গ্রাম নুর-ই-আলা মসজিদের খতিব মোঃ আরিফুল ইসলাম।
এ সময় কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, সাংগঠনিক সম্পাদক মাসিদুল হক টিপু, যুগ্ম সম্পাদক ফারুক হোসেন, দপ্তর সম্পাদক ফরহাদ হোসেন, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রুহুল আমিন বাবলু, এ সময় যুবনেতা আপেল, তানভীর, তুহিন, সালাম মনি, মিঠু, আবির প্রমূখ উপস্থিত ছিলেন।