বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

ফুটবল শুধু একটি খেলা নয়, এটি শৃঙ্খলা, ঐক্য ও নেতৃত্বের শিক্ষা দেয় : এমপি চাঁদ

বাঘা প্রতিনিধি ০৩ অক্টোবর ২০২৬ ১১:৫২ পূর্বাহ্ন রাজশাহী অঞ্চল
বাঘা প্রতিনিধি ০৩ অক্টোবর ২০২৬ ১১:৫২ পূর্বাহ্ন
ফুটবল শুধু একটি খেলা নয়, এটি শৃঙ্খলা, ঐক্য ও নেতৃত্বের শিক্ষা দেয় : এমপি চাঁদ

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ বলেছেন, ”খেলাধুলাই পারে একটি সুস্থ প্রজন্ম উপহার দিতে। ফুটবল শুধু একটি খেলা নয়, এটি শৃঙ্খলা, ঐক্য ও নেতৃত্বের শিক্ষা দেয়। 


বাঘার মাটিতে এই একাডেমী থেকে আগামীতে জাতীয় দলের খেলোয়াড় তৈরি হবে বলে আমি বিশ্বাস করি। মাদকমুক্ত বাঘা গড়তে খেলার মাঠে যুবকদের ফিরিয়ে আনতে হবে। এই একাডেমীর পাশে আমি সব সময় আছি।”


শুক্রবার (২ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে বাঘা ফুটবল একাডেমীর উদ্বোধন অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


আয়োজিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘা ফুটবল একাডেমীর প্রতিষ্ঠাতা ও জেলা ছাত্রদলের আহবায়ক এসএম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার।


একাডেমীর প্রতিষ্ঠাতা ও জেলা ছাত্রদলের আহবায়ক এসএম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার বলেন, “আজকের যুব সমাজ মাদক, অনলাইন জুয়া ও মোবাইলে প্রতারণা (হ্যাকিং) করে টাকা হাতিয়ে নেওয়ার মতো ভয়াবহ অপরাধে জড়িয়ে পড়ছে। এই অবক্ষয় থেকে যুব সমাজকে ফিরিয়ে আনতে, মাদক, জুয়া ও সাইবার অপরাধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে এবং সুস্থ সমাজ গঠনে সহায়ক ভূমিকা রাখার জন্যই এই ফুটবল একাডেমীর আয়োজন।”


উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব শফিকুল ইসলাম শফির সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী একাডেমির কোচ মামুনুল ইসলাম জেড, উপজেলা বিএনপির আহবায়ক ফকরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন, সদস্য মুখলেসুর রহমান মুকুল, ওসি সেরাজুল হক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, সাবেক সাধারণ সম্পাদক সুরুজ্জামান সুরুজ, যুবদল নেতা সালেহ আহমেদ সালাম, ফুটবল একাডেমীর ক্যাপ্টেন রোকন আহমেদ প্রমুখ।