বদলগাছীতে মাদকদ্রব্য প্রতিরোধে ইমাম ও মোয়াজ্জিন এর ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা
নওগাঁর বদলগাছীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ প্রতিরোধে ইমাম ও মোয়াজ্জিন এর ভূমিকা শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বদলগাছী ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ-৩ আসনের এমপি ফজলে হুদা বাবুল। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সম্পাদক নাবিল ইনাম, মাওলানা মকুল হোসেন, মাওলানা রবিউল আলম, মাওলানা মাহফুজ আলম প্রমূখ।