বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার পরিচিতি সভা

সংবাদ বিজ্ঞপ্তি ০৩ অক্টোবর ২০২৬ ০৮:০৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০৩ অক্টোবর ২০২৬ ০৮:০৩ অপরাহ্ন
রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার পরিচিতি সভা

রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার নতুন কমিটির সভাপতি সঙ্গে পরিচিতি সভা অনুষ্ঠিত হয় ।

শনিবার (৩ অক্টোবর) বিকাল ৫টাই রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার কনফারেন্স রুমে সংস্থার সভাপতি হেলেন আক্তার খানমের সভাপতিত্বে আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয় ।


অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিফাত জেরিন তুলি ।

এ সময় আরোও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ জরিনা খাতুন, সদস্য আসমাউল হুসনা (ফেরদৌসী), বীথি মনি, লাভলি হাসান।

পরিচিতি সভা পূর্বেই প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাই সংগঠনের সকল সদস্যরা ।