বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

দুর্গাপুরে জিয়া পরিষদের উপজেলা ও পৌরসভা কমিটি অনুমোদন

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি ০৩ অক্টোবর ২০২৬ ০৮:২৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি ০৩ অক্টোবর ২০২৬ ০৮:২৯ অপরাহ্ন
দুর্গাপুরে জিয়া পরিষদের উপজেলা ও পৌরসভা কমিটি অনুমোদন

রাজশাহীর দুর্গাপুরে জিয়া পরিষদের উপজেলা ও পৌরসভা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। রাজশাহী জেলা শাখা জিয়া পরিষদের অনুমোদনে পৃথকভাবে এ দুটি কমিটি গঠন করা হয়। শনিবার (৩ আক্টোবর) সোশ্যাল মিডিয়া ফেসবুকে তা প্রচার করা হয়। 


অনুমোদিত দুর্গাপুর উপজেলা কমিটিতে মো. সাদেকুল ইসলাম (সানা)কে সভাপতি এবং মুক্তাদির হোসেন মন্টুকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটিতে রুবেল ইসলামকে সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে। এ ছাড়া মহসিন আলী, মফিজ উদ্দিন, আবু বকর সিদ্দিক,  আব্দুল মজিদ, শামসুল ইসলাম, মুনসুর রহমান ও আবুল হোসেনসহ বিভিন্ন পদে মোট ৬১ সদস্য রয়েছেন।


অন্যদিকে দুর্গাপুর পৌরসভা কমিটিতে মো. রুহুল আমিন খানকে সভাপতি এবং শহীদুন্নবী আব্বাসী নাইটকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এ কমিটিতেও বিভিন্ন পদে মোট ৫১ জন সদস্য রয়েছেন।


রাজশাহী জেলা শাখা জিয়া পরিষদের কার্যালয় থেকে গত ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে পৃথক অনুমোদনপত্রের মাধ্যমে দুর্গাপুর উপজেলা ও পৌরসভা কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়। জেলা শাখার সভাপতি প্রফেসর মুহাম্মদ নেছার উদ্দিন তালুকদারের স্বাক্ষরিত অনুমোদনপত্রে এ কমিটিগুলোর অনুমোদন দেওয়া হয়েছে।