বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

রামেক হাসপাতালে ডেঙ্গুতে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক ০৪ অক্টোবর ২০২৬ ১২:২৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ০৪ অক্টোবর ২০২৬ ১২:২৯ অপরাহ্ন
রামেক হাসপাতালে ডেঙ্গুতে যুবকের মৃত্যু
ফাইল ছবি

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে মো. সাদেক (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রামেক হাসপাতালে ডেঙ্গুতে এ বছরে ১৬ জনের মৃত্যু হলো। ১৫ জনই  ডেঙ্গু শক সিন্ড্রোমে আক্রান্ত হয়ে মারা যান। 


রোববার (৪ অক্টোবর) সকালে এ তথ্য জানিয়েছেন রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শামীম আহমেদ। সাদেক চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি গত ৩০ সেপ্টেম্বর দুপুর ১২টা ১০ মিনিটে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ৭টা ১৮ মিনিটে তার মৃত্যু হয়।


মুখপাত্র ডা. শামীম আহমেদ বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীর তুলনায় দ্বিগুণেরও বেশি রোগী চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। সাদেকের মৃত্যুর কারণ ডেঙ্গু শক সিন্ড্রোম। তিনি ৩০ সেপ্টেম্বর রামেক হাসপাতালে ভর্তি হয়ে শনিবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান।


তথ্য অনুযায়ী, গেল ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন করে ৩০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে ৬১ জন রোগীকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আর এ সময়ে ডেঙ্গু আক্রান্ত একজন রোগীর মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১৩৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।