রাসিক প্রশাসকের সঙ্গে হাজী জলিলুর রহমান প্রাথমিক বিদ্যালয় কমিটির সাক্ষাৎ
রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সঙ্গে নগরীর হাজী জলিলুর রহমান প্রাথমিক বিদ্যালয় কমিটির সদস্যবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার (২ অক্টোবর) দুপুরে নগরভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। এ সময় তাঁরা বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম বিষয়ে প্রশাসক মহোদয়কে অবহিত করেন।
সৌজন্য সাক্ষাৎকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইফতেখার আহমেদ, সহকারী শিক্ষক সাব্বির হোসেন, রমজান আলী, মোস্তাফিজুর রহমান, আজিজা ইয়াসমিন, মাহফুজা খাতুন, হাফিজা খাতুন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির উপদেষ্টা তরিকুল ইসলাম স্বপন, সভাপতি ডা. রেজাউল করিম, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মোহন উপস্থিত ছিলেন।