বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

রাবির প্রক্টরিয়াল বডিতে রদবদল

রাবি প্রতিবেদক ০৪ অক্টোবর ২০২৬ ০৬:৪০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
রাবি প্রতিবেদক ০৪ অক্টোবর ২০২৬ ০৬:৪০ অপরাহ্ন
রাবির প্রক্টরিয়াল বডিতে রদবদল

‎‎রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিন সহকারী প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


‎‎নিয়োগপ্রাপ্তরা হলেন লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক স্বপ্নীল রহমান, ফলিত গণিত বিভাগের প্রভাষক মো. আশিক ইকবাল এবং ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগের প্রভাষক মাজহারুল ইসলাম।

‎‎বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম এ নিয়োগ দেন। নবনিযুক্ত সহকারী প্রক্টররা রোববার সকালে দায়িত্বে যোগদান করেছেন।


‎‎এ সময় অন্যদের মধ্যে প্রক্টর অধ্যাপক মো. মাহবুবুর রহমান, ছাত্র-উপদেষ্টা  প্রফেসর এ এইচ এম খুরশীদ আলম, পরিবহন দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আব্দুল মান্নান, ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের প্রফেসর এ নাইম ফারুকী, সহকারী প্রক্টর প্রফেসর মো.জহুরুল ইসলাম, প্রফেসর শেখ মো. নূরুজ্জামান ও প্রফেসর ‎যাহার-ই-তাসনীম প্রমুখ উপস্থিত ছিলেন।

‎