বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ০৪ অক্টোবর ২০২৬ ০৬:৪৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ০৪ অক্টোবর ২০২৬ ০৬:৪৫ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে আমনুরা টংপাড়া এলাকায় মেসার্স রাবেয়া ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তাররা হলেন—গোমস্তাপুর উপজেলার ফুলবাড়ী গ্রামের দুখু মিয়ার ছেলে সোহাগ আলী (৩০) ও একই গ্রামের আব্দুল কাদিরের ছেলে সারোয়ার (২২)।


চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সদর মডেল থানার এসআই মো. সোহায়বুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল আমনুরা টংপাড়া এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন দুই যুবককে আটক করে। পরে তাদের তল্লাশি করে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।


এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।