বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

শিবগঞ্জে ১৯টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ০৪ অক্টোবর ২০২৬ ০৭:১৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ০৪ অক্টোবর ২০২৬ ০৭:১৯ অপরাহ্ন
শিবগঞ্জে ১৯টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ১৯টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) সকাল সোয়া ৯টার দিকে উপজেলার দুর্লভপুর ইউনিয়নের খাকসা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।


বিজিবি সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রঘুনাথপুর বিওপির একটি টহলদল সীমান্ত থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খাকসাপাড়া গ্রামের মো. কালামের বাড়ির সামনে খড়ের স্তূপের নিচে একটি কালো বালতি দেখতে পায়। বালতির ভেতরে ককটেল সদৃশ বস্তু দেখতে পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থল ঘিরে রাখেন এবং বিষয়টি শিবগঞ্জ থানা পুলিশকে জানান।


পরে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বিজিবি ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে বালতির ভেতর থেকে ১৯টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করে। উদ্ধার করা বস্তুগুলো আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দুপুর আড়াইটার দিকে শিবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।


চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সীমান্ত এলাকায় নিরলসভাবে কাজ করছে।