বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

শান্তিময় পৃথিবী গড়ার লক্ষে ঈশ্বরদীতে দিনব্যাপী ‘ফোর্থ ওয়াল্ড মার্চ’

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ০৪ অক্টোবর ২০২৬ ০৭:৩৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ০৪ অক্টোবর ২০২৬ ০৭:৩৩ অপরাহ্ন
শান্তিময় পৃথিবী গড়ার লক্ষে ঈশ্বরদীতে দিনব্যাপী ‘ফোর্থ ওয়াল্ড মার্চ’

‘যুদ্ধ নয় শান্তি চাই’ শ্লোগানে যুদ্ধমুক্ত শান্তিময় পৃথিবী গড়ার লক্ষ্যে পাবনার ঈশ্বরদীতে আন্তর্জাতিক সংস্থা হিউম্যানিষ্ট মুভমেন্ট এর উদ্যোগে ‘ফোর্থ ওয়াল্ড মার্চ’ অনুষ্ঠিত হয়েছে। 


রোববার (৪ অক্টোবর) সরকারি এসএম মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ উপলক্ষে ফুটবল ও ক্রিকেটের পৃথক প্রীতি ম্যাচ, সমাজসেবা, সাংবাদিকতা, শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান, আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। হিউম্যানিষ্ট মুভমেন্ট এর উদ্যোগে এবং মাদক বিরোধী সংগঠন ‘মানাব’ এর আয়োজনে এসব কর্মসূচী অনুষ্ঠিত হয়।


এর আগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের অংশগ্রহণে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এসব আয়োজনের সমন্বয় করেন আন্তর্জাতিক সংস্থা হিউম্যানিষ্ট মুভমেন্ট এর বাংলাদেশস্থ ন্যাশনাল কো-অর্ডিনেটর ও আন্তর্জাতিক প্রেস এজেন্সি প্রেসেনজা’র হেড অফ সাপোর্ট সার্ভিস মারুফ উল আলম। মানাব এর সভাপতি মাসুম পারভেজ কল্লোলের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন সরকারি এসএম মডেল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহীদুল হক শাহীন, সহকারি অধ্যাপক শফিকুল ইসলাম শাহিন, আব্দুল হাকিম, শিক্ষক হালিমা খাতুন লাকি, নাজনীন সুলতানা,


সাফিনা ইয়াসমীন, ইসমত আরা সাকি, রিয়াজুল ইসলাম রিপন, ঈশ্বরদী প্রেসক্লাবের সহসভাপতি সেলিম সরদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওহেদুজ্জামান টিপু, মানাব এর সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম রাসেল, নারী উদ্যোক্তা ফারজানা ফেরদৌস পুস্প, ঈশ্বরদী ক্রিকেট একাডেমির পরিচালক মারুফ হোসেন, সাংস্কৃতিক কর্মী শাহীন উদ্দীন। আয়োজন শেষে কলেজ মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানে ব্যান্ডদলসহ স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।