বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

আত্রাইয়ে ছাগলে শিমগাছের পাতা খাওয়া নিয়ে বিরোধে বৃদ্ধ নিহত

আত্রাই প্রতিনিধি ০৫ অক্টোবর ২০২৬ ১১:২৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
আত্রাই প্রতিনিধি ০৫ অক্টোবর ২০২৬ ১১:২৩ অপরাহ্ন
আত্রাইয়ে ছাগলে শিমগাছের পাতা খাওয়া নিয়ে বিরোধে বৃদ্ধ নিহত

নওগাঁর আত্রাইয়ে ছাগলে শিমগাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে মারধরের ঘটনায় ইয়াছিন মন্ডল (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার পাঁচুপুর ইউনিয়নের মধুগুড়নই গ্রামে এ ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মধুগুড়নই গ্রামের মিম মন্ডলের (২০) ছাগল প্রতিবেশী ইয়াছিন মন্ডলের শিমগাছের পাতা খায়। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মিম মন্ডল ইয়াছিন মন্ডলকে কিলঘুষি মারেন বলে অভিযোগ উঠেছে।


নিহতের পুত্রবধূ সমাপ্তি বেগম বলেন, শ্বশুরের চিৎকার শুনে বাড়ি থেকে বের হয়ে তিনি মিমকে শ্বশুরকে মারধর করতে দেখেন। একপর্যায়ে ইয়াছিন মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়দের সহায়তায় তাঁকে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।


আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশের ময়নাতদন্ত ও এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।