সিরাজগঞ্জে পুলিশ সদস্যদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা
সিরাজগঞ্জ জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে পুলিশ সদস্যদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) দিনব্যাপী এ পরীক্ষায় মাঠ ক্যাম্পেইন ও প্যারেড অনুষ্ঠিত হয়। পুলিশ বিভাগের বিভিন্ন পদে যোগ্য ও দক্ষ সদস্যদের পদোন্নতির লক্ষ্যে এ পরীক্ষার আয়োজন করা হয়।
পরীক্ষায় কনস্টেবল থেকে নায়েক ও এটিএসআই, নায়েক থেকে এএসআই (সশস্ত্র), এএসআই (সশস্ত্র) থেকে এসআই (সশস্ত্র) এবং এটিএসআই থেকে টিএসআই পদে পদোন্নতির জন্য নির্ধারিত পরীক্ষার্থীরা অংশ নেন।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, পদোন্নতি পরীক্ষার অংশ হিসেবে মাঠ ক্যাম্পেইন, প্যারেড, চাকরির খতিয়ান পর্যালোচনা ও সাক্ষাৎকার নেওয়া হয়। নির্ধারিত মানদণ্ড ও বিধি অনুযায়ী পরীক্ষার্থীদের পেশাগত যোগ্যতা, দক্ষতা ও সক্ষমতা যাচাই করা হয়।
পরীক্ষা পরিচালনা বোর্ডের সভাপতি হিসেবে প্যারেড, চাকরির খতিয়ান পর্যালোচনা ও সাক্ষাৎকার গ্রহণ করেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)।
এ সময় পুলিশ সুপার মাঠ ক্যাম্পেইন পরিদর্শন করে পরীক্ষা কার্যক্রমের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। তিনি পরীক্ষায় নির্ধারিত নিয়ম ও শৃঙ্খলা যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্ব দেন।
পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যদের উপস্থিতিতে নির্ধারিত বিধি-বিধান ও প্রক্রিয়া অনুসরণ করে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬-এর মাঠ ক্যাম্পেইন ও প্যারেড পরীক্ষা সম্পন্ন হয়।