সিংড়ায় গাঁজাসহ যুবক গ্রেপ্তার
নাটোরের সিংড়ায় অভিযান চালিয়ে ১ কেজি শুকনা গাঁজাসহ মো. জিহাদ আলী (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৪ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চামারী ইউনিয়নের গোটিয়া গ্রামে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার জিহাদ আলী ওই গ্রামের মো. ছিয়াজ উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিংড়া থানার এসআই মো. বেল্লাল হোসাইন ও এএসআই মো. মোজাম্মেল হোসাইনের নেতৃত্বে পুলিশের একটি দল গোটিয়া গ্রামে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চারজন পালানোর চেষ্টা করলে জিহাদ আলীকে আটক করা হয়। অপর তিনজন পালিয়ে যায়।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক তিনজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিংড়া থানায় মামলা হয়েছে।