বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

কাশিয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

সংবাদ বিজ্ঞপ্তি ০৫ অক্টোবর ২০২৬ ১১:৪৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০৫ অক্টোবর ২০২৬ ১১:৪৫ অপরাহ্ন
কাশিয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবনের দায়ে দুই যুবককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন।


সোমবার (৫ অক্টোবর) নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।


আটক দুজন হলেন—রাজপাড়া থানার মহিষবাথান উত্তরপাড়া গ্রামের ইয়াকুব আলী ওরফে মানিকের ছেলে মোস্তফা ওরফে সাব্বির (২১) এবং নাটোরের সিংড়া থানার চক গোপাল গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে, বর্তমানে মহিষবাথান উত্তরপাড়া এলাকায় বসবাসকারী আব্দুল্লাহ (২২)।


পুলিশ জানায়, অভিযানের সময় মাদকদ্রব্য সেবনের অপরাধে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উভয়কে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে জরিমানা করা হয়।


রাজশাহী মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, মাদকসংক্রান্ত অপরাধ দমনে নিয়মিত মাদকবিরোধী অভিযান ও আইনানুগ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।