বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

রাজশাহী কলেজে বিশ্ব শিক্ষক দিবসে বৃক্ষরোপণ

সংবাদ বিজ্ঞপ্তি ০৫ অক্টোবর ২০২৬ ১১:৪৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০৫ অক্টোবর ২০২৬ ১১:৪৮ অপরাহ্ন
রাজশাহী কলেজে বিশ্ব শিক্ষক দিবসে বৃক্ষরোপণ

বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে ঐতিহ্যবাহী রাজশাহী কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কলেজের ১৫০তম বর্ষপূর্তি উদযাপন এবং পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়।


সোমবার (৫ অক্টোবর) সকালে রাজশাহী কলেজের ১৫০ বছর উদযাপন কমিটি এবং বিএনসিসি, রোভার, রেঞ্জার ও রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।


কর্মসূচিতে কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী ও অ্যালামনাই সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।


সকাল সাড়ে ১০টায় কলেজের রবীন্দ্র-নজরুল চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইব্রাহিম আলী, উপাধ্যক্ষ অধ্যাপক আবু মো. ইউনুছ আলী ও শিক্ষক পরিষদের সম্পাদকের নেতৃত্বে র‌্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে গিয়ে শেষ হয়।


পরে কলেজ ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।


আয়োজকরা জানান, বিশ্ব শিক্ষক দিবস ও রাজশাহী কলেজের ১৫০তম বর্ষপূর্তি উদযাপনের পাশাপাশি পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।