বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

ঈশ্বরদীতে ৪০ বোতল ফেনসিডিল মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

পাবনা প্রতিনিধি ০৫ অক্টোবর ২০২৬ ১১:৫৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পাবনা প্রতিনিধি ০৫ অক্টোবর ২০২৬ ১১:৫৩ অপরাহ্ন
ঈশ্বরদীতে ৪০ বোতল ফেনসিডিল মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

পাবনার ঈশ্বরদীতে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় ১৪ বছর পর মিজানুর রহমান নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। 


একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।


সোমবার (৫ অক্টোবর) দুপুরে পাবনার বিশেষ দায়রা জজ আদালতের বিচারক আবু সালেহ মোহাম্মদ সালাউদ্দীন খান এ রায় ঘোষণা করেন।


মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রাজিউর রহমান রঞ্জু এ তথ্য নিশ্চিত করেছেন।


সাজাপ্রাপ্ত মিজানুর রহমান ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের চর গড়গড়ী গ্রামের আলহাজ্ব মোড়ের পশ্চিমপাড়ার হাসেম প্রামাণিকের ছেলে। 


রায়ের সময় আসামি মিজানুর রহমান আদালতে উপস্থিত ছিলেন। এসময় আদালত তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


মামলা সূত্রে জানা গেছে, ২০১৩ সালে আসামিকে নিজ এলাকা থেকে আটক করে ঈশ্বরদী থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। 


এ ঘটনায় ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করা হয়। যার জিআর নং-১০৯/১৩। দীর্ঘ শুনানি শেষে।সোমবার আদালতের বিচারক রায় ঘোষণা করেন।


মামলায় আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট রাজিউর রহমান রঞ্জু।