বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

কাশিয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

সংবাদ বিজ্ঞপ্তি ০৬ অক্টোবর ২০২৬ ১০:১১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০৬ অক্টোবর ২০২৬ ১০:১১ অপরাহ্ন
কাশিয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৩৮০ টাকা জরিমানা করেছেন।


দণ্ডপ্রাপ্ত যুবকের নাম মো. আরাফাত (১৯)। তিনি রাজপাড়া থানার কোর্ট বুলনপুর গ্রামের মো. শাহজাহানের ছেলে।


মঙ্গলবার (৬ অক্টোবর) কাশিয়াডাঙ্গা থানা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। এ সময় আরাফাতকে মাদক সেবনের অপরাধে আটক করা হয়।


পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩৮০ টাকা অর্থদণ্ড দেন।


রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) জানিয়েছে, মাদকসংক্রান্ত অপরাধ দমনে নিয়মিত মাদকবিরোধী অভিযান ও আইনানুগ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।