মতিহারে ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার
রাজশাহী মহানগরীর মতিহার থানা এলাকায় অভিযান চালিয়ে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার যুবকের নাম মো. রনি (৩৬)। তিনি বাজে কাজলা (সাকোপাড়া) এলাকার মো. আব্বাস আলীর ছেলে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সোয়া ৯টার দিকে বাজে কাজলা এলাকায় কাবিলের ভাড়া বাসায় অভিযান চালায় মতিহার থানা পুলিশ। এ সময় রনিকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়।
এ ঘটনায় রনির বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।