বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

রাজশাহী বিসিপিএ উদ্যোগে উত্তম কৃষি চর্চা বিষয়ক কৃষক প্রশিক্ষন

মোহনপুর প্রতিনিধি ০৬ অক্টোবর ২০২৬ ১০:১৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
মোহনপুর প্রতিনিধি ০৬ অক্টোবর ২০২৬ ১০:১৭ অপরাহ্ন
রাজশাহী বিসিপিএ উদ্যোগে উত্তম কৃষি চর্চা বিষয়ক কৃষক প্রশিক্ষন

রাজশাহীতে  বাংলাদেশ ক্রপ প্রোটেকশন এসোসিয়েশন (বিসিপিএ)  উত্তম কৃষি চর্চা (এঅচ) বিষয়ক কৃষক ও  প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (৬ অক্টোবর)  সকাল ১০ টায়  বাংলাদেশ ক্রপ প্রোটেকশন এসোসিয়েশন  (বিসিপিএ) রাজশাহী বিভাগীয় চ্যাপ্টার আয়োজনে আশ্রয় ট্রেনিং সেন্টার, পবা, রাজশাহীর হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিপিএ রাজশাহী বিভাগীয় চ্যাপ্টার সভাপতি মোঃ নজরুল ইসলাম। 


প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলার (ভারপ্রাপ্ত) কৃষি   কর্মকতা  কৃষিবিদ আঃ রাজ্জাক।


প্রশিক্ষণে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন  বিসিপিএ এর ঢাকা  ম্যানেজার ও ট্রেইনার  কৃষিবীদ দেবাশীষ চ্যাটার্জী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলার উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার হাফিজুর রহমান,  রাজশাহী  পেস্টিসাইড ওনার্স এসোসিয়েশন সভাপতি  কৃষিবিদ এসএম মাহফুজ সোবহান আদিল,  সাধারণ সম্পাদক মজিবুর রহমান, রাজশাহী পেস্টিসাইড অফিসার্স এসোসিয়েশন সভাপতি কৃষিবিদ ফরিদ আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম,  আর এম এইচ এগ্রো বাংলাদেশ,  রিজিওন সেলস্  ম্যানেজার শফিকুল ইসলাম, জান্নাত এগ্রো এরিয়া সেলস্ ম্যানেজার রিপন আলী, দি লিমিটেড  সিনিয়র মার্কেটিং অফিসার জাহিদুল ইসলাম,  অটো ক্রপ কেয়ার লিঃ মার্কেটিং অফিসার শাহ জামাল।


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহাদুল ইসালম ফিরোজ। প্রশিক্ষণে রাজশাহী জেলার বিভিন্ন এলাকার প্রায় ৩০ জন কৃষক অংশগ্রহন কারী প্রত্যেক কৃষককে সার্টিফিকেট প্রদান করা হয় ।


প্রশিক্ষণে নিরাপদ খাদ্য উৎপাদন, ফসল উৎপাদনে উত্তম কৃষি চর্চা অনুসরণ, কীটনাশকের সঠিক ব্যবহার, পরিবেশ সংরক্ষণ এবং এঅচ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।