বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

শাহ সাহেবের পবিত্র ওরছ শরীফ আজ

সংবাদ বিজ্ঞপ্তি ০৬ অক্টোবর ২০২৬ ১০:৩৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০৬ অক্টোবর ২০২৬ ১০:৩৯ অপরাহ্ন
শাহ সাহেবের পবিত্র ওরছ শরীফ আজ

আজ ৭ অক্টোবর, বুধবার হযরত খাজা শাহ্ সুফি মো. এছমাইল হোসেন চিস্তি (রহ.) আহম্মদজী বাবা কা চিস্তিয়া, কাদেরিয়া, নেজামিয়া, ফকিরিয়া, কালিমীয়া পীর দস্তগীর কেবলা সাহেব (রহ.আ.) পবিত্র ওরছ শরীফ নগরীর আহম্মদপুরস্থ শাহসাহেবের খানকা শরীফে অনুষ্ঠিত হবে। এতে সকল ভক্ত, মুরিদান ও ধর্মপ্রান মানুষদের অংশ নেয়ার জন্য অনুরোধ জানিয়েছেন মোতাওয়াল্লি ও খাদেম আলহাজ মো: সিরাজুল ইসলাম।


কর্মসূচির মধ্যে রয়েছে ফজরের নামাজের পর হতে কোরআন খানি, আম্বিয়া খতম (কড়িপড়া) কবরস্থান জিয়ারত, জিকিরের মাহফিল, ছামা কাওয়ালি, কোরআন হাদিছ তরিকার উপর আলোচনা, মাজার শরীফ তোয়াফ ও গিলাফ কোশি, আখেরি মোনাজাত।