বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি ০৭ অক্টোবর ২০২৬ ০১:০২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি ০৭ অক্টোবর ২০২৬ ০১:০২ অপরাহ্ন
বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

দিনাজপুরের পার্বতীপুরে নেসকোর বিদ্যুতের পোল থেকে তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইদুর রহমান (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৭ অক্টোবর) ভোর রাতে পার্বতীপুর পৌরসভাধীন নয়াপাড়া এলাকার দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।


জানা যায়, সাইদুর রহমান বিদ্যুতের পোল থেকে তার চুরি করার চেষ্টা করছিলেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত সাইদুর রহমান পার্বতীপুর পৌরসভার রেয়াজনগর এলাকার বাসিন্দা। স্থানীয়দের দাবি, তিনি পূর্বে অমল নামে পরিচিত ছিলেন এবং পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করেন।


স্থানীয় কয়েকজনের ধারণা, এ ঘটনায় সাইদুর রহমান একা ছিলেন না; তার সঙ্গে আরও কেউ জড়িত থাকতে পারেন।

তবে ঘটনার পর পুলিশ ঘটনাস্হল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।