বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

সিরাজগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি ০৭ অক্টোবর ২০২৬ ০১:১৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সিরাজগঞ্জ প্রতিনিধি ০৭ অক্টোবর ২০২৬ ০১:১৩ অপরাহ্ন
সিরাজগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

সিরাজগঞ্জ জেলা পুলিশের আয়োজনে সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অফিসার ও ফোর্সের সমন্বয়ে এ মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।


মাস্টার প্যারেডে কুচকাওয়াজ, অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু। এ সময় প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্স সদস্যদের শারীরিক ফিটনেস ও টার্নআউটের ওপর ভিত্তি করে পুলিশ সুপার জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন।


প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মইনুল হোসেন মুন্সী। 

প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু অফিসার ও ফোর্স সদস্যদের উদ্দেশে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি উত্তম পোশাক পরিধান, নিয়মিত প্যারেড অনুশীলন, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চা এবং জনসাধারণের সঙ্গে উত্তম ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।


সাপ্তাহিক মাস্টার প্যারেডের অংশ হিসেবে পুলিশ সুপার সিরাজগঞ্জ জেলার যানবাহন পরিদর্শন করেন এবং যানবাহনের চালক পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরে তিনি অস্ত্রাগারসহ পুলিশ লাইন্সের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন।


এ সময় সিরাজগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি), বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।