সিরাজগঞ্জে বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, ৩ প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা
সিরাজগঞ্জ সদর উপজেলার স্কাউট মাঠ ও রাণীগ্রাম এলাকায় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট পরিচালনা করে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৮০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর ) দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-হেল-মাফি।
এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জের সহকারী পরিচালক তুহিন আলম। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. শাহিন আলম।
বায়ুদূষণ সৃষ্টির দায়ে অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে পরিবেশ সংরক্ষণ-সংক্রান্ত আইন ও বিধি অনুযায়ী মোট ৮০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনার সময় জেলা পুলিশের একটি চৌকস দল আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা প্রদান করে।
পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বায়ুদূষণ রোধ এবং পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।