বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

রাবিতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

রাবি প্রতিবেদক ০৭ অক্টোবর ২০২৬ ০৯:৫৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
রাবি প্রতিবেদক ০৭ অক্টোবর ২০২৬ ০৯:৫৪ অপরাহ্ন
রাবিতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চলতি মৌসুমের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী হলের দক্ষিণ চত্বরে গাছের চারা রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম।


‎‎বুধবার (৭ অক্টোবর) সকাল ১০টায় উপাচার্য চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদও বৃক্ষরোপণ করেন।


‎‎কর্মসূচির বিষয়ে উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম বলেন, বাংলাদেশ সরকারের ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় চলতি মৌসুমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রায় ৩ হাজার গাছের চারা রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব চারার মধ্যে ফলদ, ঔষধি, মসলা ও বনজ গাছ রয়েছে।


‎‎উল্লেখ্য, বৃক্ষরোপণ কর্মসূচিতে  ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক অধ্যাপক মোহাম্মদ আমীরুল ইসলাম, প্রক্টর অধ্যাপক মো. মাহবুবর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক এস এম কামরুজ্জামান, পরিবহন দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. আব্দুল মান্নান, শাহ মখদুম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সৈয়দ সরওয়ার জাহান, সৈয়দ আমীর আলী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হারুনর রশিদসহ কৃষি প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।