প্রবীণ শিক্ষক মহিউদ্দিন আহমেদ আর নেই
ঈশ্বরদীর আলহাজ্ব টেক্সটাইল মিলস্ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা মহিউদ্দিন আহমেদ (৮০) বার্ধক্যজনিত রোগে অসুস্থ্য হয়ে রাজধানীর ধানমন্ডিতে ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ১০টার দিকে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়ে রেখে যান। বুধবার (৭ অক্টোবর) দুপুরে ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের বরইচরা পশ্চিমপাড়া ঈদগাহ মাঠে জানাজা শেষে পাশ্ববর্তী কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়েছে।