সাংবাদিক আব্দুল আউয়ালের বাবা মজিবরের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের রাজশাহী ব্যুরো প্রধান মুহা: আব্দুল আউয়ালের বাবা মো: মজিবর রহমানের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ।
২০২৩ সালের ৮ অক্টোবর রাত ৮টা ৫০ মিনিটে রাজশাহীর বাঘা উপজেলার খাঁয়েরহাট গ্রামের নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।
মো: মজিবর রহমান ১৯৪৪ সালের ১৩ অক্টোবর বাঘা উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি রুইমারী তহশীল (ভূমি) অফিসের অবসরপ্রাপ্ত কর্মচারী ছিলেন। দীর্ঘ কর্মজীবনে তিনি অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।
ব্যক্তিজীবনে তিনি স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়েসহ আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। অমায়িক, বিনয়ী ও সজ্জন ব্যক্তি হিসেবে তিনি স্বজন, সহকর্মী ও পরিচিতজনদের কাছে সুপরিচিত ছিলেন।
তাঁর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়েছে। একই সঙ্গে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের কাছে তাঁর জন্য দোয়া কামনা করেছেন পরিবারের সদস্যরা।