বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

রাসিক প্রশাসকের সঙ্গে রাকসু নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

সংবাদ বিজ্ঞপ্তি ০৭ অক্টোবর ২০২৬ ১০:৫৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০৭ অক্টোবর ২০২৬ ১০:৫৬ অপরাহ্ন
রাসিক প্রশাসকের সঙ্গে রাকসু নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর নেতৃবৃন্দ।


বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় নগর ভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।


সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন রাকসুর এজিএস ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এস এম সালমান সাব্বির, রাকসুর পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ এবং হামিদুল্লাহ নাইম।


এ সময় তাঁরা প্রশাসকের সঙ্গে রাজশাহী নগরের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। নগরবাসীর বিভিন্ন সমস্যা, পরিবেশ ও সামাজিক বিষয়সহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।