বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

রাজশাহীতে বাবলু স্মৃতি আর্চারি প্রশিক্ষণ ক্যাম্প সমাপ্ত

নিজস্ব প্রতিবেদক ০৭ অক্টোবর ২০২৬ ১১:০৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ০৭ অক্টোবর ২০২৬ ১১:০৬ অপরাহ্ন
রাজশাহীতে বাবলু স্মৃতি আর্চারি প্রশিক্ষণ ক্যাম্প সমাপ্ত

রাজশাহীতে দশ দিনব্যাপি বাবলু স্মৃতি আর্চারি প্রশিক্ষণ ক্যাম্প সমাপ্ত হয়েছে। এসবি আর্চারি ক্লাবের আয়োজনে এবং রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। 


বুধবার (৭ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই ক্যাম্পের সমাপনী ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্যে টিশার্ট বিতরণ করা হয়। 


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সচেতন সোসাইটির নির্বাহী পরিচালক হাসিনুল ইসলাম চুন্নু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসবি আর্চারি ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মুনতাসির রহমান শুভ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থা রাজশাহীর সদস্য সচিব মোজাম্মেল হক, সাবেক ফুটবলার ও ক্রীড়া সংগঠক মুরাদুজ্জামান এলান, জাতীয় ভলিবল দলের সাবেক অধিনায়ক ও আর্চারি সম্পাদক এটিএম হাফিজুল ইসলাম মুন্নু ও কারাতে কোচ ও ক্রীড়া সংগঠক একেএম আতিকুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন এসবি আর্চারি ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন বাচ্চু। এছাড়াও অনুষ্ঠানে সকল প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন। 


বক্তারা ক্রীড়া সংগঠক মরহুম বাবলুর জীবন সম্পর্কে স্মৃতিচারণ করতে যেয়ে বলেন, তিনি একজন খেলা পাগল লোক ছিলেন। তিনি রাজশাহীতে আর্চারি খেলার উদ্বোধন করে গেছেন। যতদনি রাজশাহীতে এই আর্চারি খেলা হবে এবং খেলোয়াররা দেশ এবং বিদেশের যে প্রান্তেই এই খেলা খেলবে ততদিন বাবলুর পর্যন্ত কথা স্মরণ করবে বলে উল্লেখ করেন তিনি। 


অনুষ্ঠানের শুরুতে মরহুম বাবলুর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। প্রশিক্ষণে মোট চল্লিশজন ছেলে ও মেয়ে অংশগ্রহণ করে।