বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

নগরীতে ১ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সংবাদ বিজ্ঞপ্তি ০৮ অক্টোবর ২০২৬ ১২:১৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০৮ অক্টোবর ২০২৬ ১২:১৭ অপরাহ্ন
নগরীতে ১ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ মাদকবিরোধী টিম বোয়ালিয়া থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেটসহ ১ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় মাদক বিক্রির নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ করা হয়।


বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত আনুমানিক সোয়া ১২ টার দিকে আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম বোয়ালিয়া থানা পুলিশের সহায়তায় কেদুরমোড় নদীর ধার এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মৃত চুনু শেখের মেয়ে ও মো. রবির স্ত্রী মোছা: তছলিমা খাতুন ওরফে তছলি (৪৫)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একইসঙ্গে মাদক বিক্রির নগদ ৪ হাজার ১২০ টাকা ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।


আসামির বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।