রাবি গণিত বিভাগের বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) বৃহস্পতিবার এক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়। বিজ্ঞান অনুষদের সহায়তায় গণিত বিভাগ এই সেমিনারের আয়োজন করে। এদিন সকাল ১০টায় প্রকৌশল অনুষদ গ্যালারিতে ‘জবফঁপবফ-ঙৎফবৎ গড়ফবষরহম ভড়ৎ গড়ফবৎহ ঈড়হঃৎড়ষ ঝুংঃবসং: অফাধহপবং, ঙঢ়ঢ়ড়ৎঃঁহরঃরবং ধহফ ঈযধষষবহমবং’ শীর্ষক এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মো. জুলফিকার আলী ও বিজ্ঞান অনুষদের সাবেক অধিকর্তা প্রফেসর নাসিমা আক্তার। বিভাগের সভাপতি প্রফেসর মো. আসাবুল হকের সভাপতিত্বে এই সেমিনারে কি-নোট স্পিকার হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের গণিত ও পদার্থবিজ্ঞান বিষয়ের প্রফেসর মো. শাহাদৎ হোসেন।
সেমিনার উদ্বোধন করে উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ বলেন, পদার্থবিজ্ঞান ও গণিত আধুনিক বিজ্ঞানের অন্যতম দুই ভিত্তি। বিজ্ঞানের যেকোনো ক্ষেত্রে গবেষণায় আবশ্যিকভাবেই এই দুটি বিষয় ভিত্তি হিসেবে কাজ করে তাই আমাদের বিজ্ঞান শিক্ষায় অবশ্যই গণিত ও পদার্থবিজ্ঞানের প্রতি মনোযোগ দিতে হয়। আজকের এই সেমিনার থেকে সংশ্লিষ্ট বিষয়ে অনেক কিছু জানা যাবে যা আগামীতে শিক্ষক ও গবেষকদের জন্য সহায়ক হবে।
সেমিনারে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদভুক্ত বিষয়সমূহের শতাধিক শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।