শাহমখদুমে মাদক সেবনের দায়ে যুবকের ৫ দিনের কারাদণ্ড
রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের অভিযোগে মো. মফিজ (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) শাহমখদুম থানা পুলিশের সহযোগিতায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, অভিযানে বড়বনগ্রাম মাস্টারপাড়া এলাকার মৃত জানুর ছেলে মো. মফিজকে মাদকদ্রব্য সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ডের আদেশ দেন।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) জানিয়েছে, মাদকসংক্রান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান ও আইনানুগ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।