বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

বাঘায় ৫ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

বাঘা প্রতিনিধি ০৮ অক্টোবর ২০২৬ ০৯:৫৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বাঘা প্রতিনিধি ০৮ অক্টোবর ২০২৬ ০৯:৫৫ অপরাহ্ন
বাঘায় ৫ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে প্রায় ২ লাখ টাকা মূল্যের ৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।


বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পানিকুমড়া এলাকায় পদ্মা নদীর তীরে এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান অনন্যার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।


উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান অনন্যা, উপজেলা মৎস্য কর্মকর্তা তহুরা হক ও পুলিশের একটি দল পদ্মা নদীর চকরাজাপুর, চৌমাদিয়া, মীরগঞ্জ, আলাইপুর ও পানিকুমড়া এলাকায় বিশেষ অভিযান চালায়।


অভিযানের উপস্থিতি টের পেয়ে জেলেরা জাল ফেলে পালিয়ে যায়। পরে নদী থেকে প্রায় ৫ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়। জব্দ করা জাল পানিকুমড়া এলাকায় নদীর তীরে এনে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।


নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা বলেন, “কারেন্ট জাল মাছের বংশবৃদ্ধিতে বাধা সৃষ্টি করে এবং জলজ জীববৈচিত্র্যের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে। নিষিদ্ধ থাকা সত্ত্বেও কিছু অসাধু ব্যক্তি এসব জাল দিয়ে পদ্মা নদীতে মাছ ধরছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জালগুলো জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।”

তিনি আরও জানান, নদীতে নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।