নগরীতে ২ ইয়াবাসহ আটক যুবকের ২১ দিনের কারাদণ্ড
নগরীর শাহমখদুম থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে দুই পিস ইয়াবাসহ নুর ইসলাম (১৮) নামে এক যুবককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেছেন।
বুধবার (৭ অক্টোবর) শাহমখদুম থানা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালায় শাহমখদুম থানা পুলিশ। এ সময় ডাংগীপাড়া গ্রামের জাফর আলীর ছেলে নুর ইসলামকে ইয়াবা রাখার অভিযোগে আটক করা হয়। তার হেফাজত থেকে দুই পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে নুর ইসলামকে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, মাদকসংক্রান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান ও আইনানুগ কার্যক্রম অব্যাহত রয়েছে।