বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মহানগর পূজা উদযাপন কমিটি ও মণ্ডপ সভাপতিদের সঙ্গে ভূমিমন্ত্রীর মতবিনিময়

সংবাদ বিজ্ঞপ্তি ০৮ অক্টোবর ২০২৬ ১০:৪৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০৮ অক্টোবর ২০২৬ ১০:৪৫ অপরাহ্ন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মহানগর পূজা উদযাপন কমিটি ও  মণ্ডপ সভাপতিদের সঙ্গে ভূমিমন্ত্রীর মতবিনিময়

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে মহানগর পূজা উদযাপন কমিটি ও পূজামণ্ডপের সভাপতিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৮ অক্টোবর) রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি।


সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।


সভায় রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য এ্যাড. শফিকুল হক মিলন, রাজশাহী বিভাগীয় কমিশনার ইউসুফ আলী এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, বাংলাদেশ পুলিশ রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এরশাদ আলী ঈশা প্রমুখ।


সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।


এ সময় আসন্ন রাজশাহী মহানগরীতে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, উৎসবমুখর ও নির্বিঘ্নভাবে উদযাপনে সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং সংশ্লিষ্টদের করণীয় নিয়ে আলোচনা করা হয়।