বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

শিবগঞ্জে ১টি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি এবং ২টি ম্যাগজিন উদ্ধার

সংবাদ বিজ্ঞপ্তি ০৯ অক্টোবর ২০২৬ ১২:২৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০৯ অক্টোবর ২০২৬ ১২:২৯ অপরাহ্ন
শিবগঞ্জে ১টি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি এবং ২টি ম্যাগজিন উদ্ধার

সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ এর একটি আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৮ টায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার নামোচাকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে আমবাগানের ভিতর হতে একটি সাদা রঙের শপিংব্যাগের মধ্যে কালো রঙের স্কচটেপ দ্বারা পেঁচানো অবস্থায় ১টি বিদেশি পিস্তল, ৪রাউন্ড গুলি এবং ২টি ম্যাগজিন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার পূর্বক জব্দ করা হয়।


সে সময় ঘটনাস্থলের আশপাশে সন্দেহভাজন কাউকে পাওয়া যায়ান এবং উল্লিখিত ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়ান। ধারণা করা হচ্ছে যে, উদ্ধারকৃত আলামত সমূহ নাশকতা সৃষ্টির লক্ষ্যে উক্ত স্থানে সংরক্ষণ করে রেখেছিল।

উদ্ধারকৃত আলামত সমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।