বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

নগরীতে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ৫০ বছরের ব্যক্তি

সংবাদ বিজ্ঞপ্তি ০৯ অক্টোবর ২০২৬ ১০:৪৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০৯ অক্টোবর ২০২৬ ১০:৪৮ অপরাহ্ন
নগরীতে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ৫০ বছরের ব্যক্তি

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বসুয়া উত্তরপাড়া এলাকায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. আবুল কালাম (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে।


পুলিশ জানায়, ঘটনার বিষয়টি স্থানীয়দের মধ্যে জানাজানি হলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে স্থানীয় লোকজন রাজপাড়া থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে এবং অভিযুক্ত আবুল কালামকে আটক করে থানায় নিয়ে যায়।


গ্রেপ্তার আবুল কালাম বসুয়া উত্তরপাড়া গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।


এ ঘটনায় শিশুটির অভিভাবক রাজপাড়া থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করেছে।


পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।