নগরীতে ১৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
রাজশাহী মহানগরীর হড়গ্রাম নতুনপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৪ পিস ইয়াবাসহ রাতুল ইসলাম রাহিম (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিশেষ মাদকবিরোধী টিম। এ সময় মাদক বিক্রির নগদ ২ হাজার ৪৩০ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশ জানায়, শুক্রবার (৯ অক্টোবর) রাত পৌনে ১টার দিকে কাশিয়াডাঙ্গা থানা পুলিশের সহায়তায় হড়গ্রাম চারখুটার মোড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ওই এলাকার একটি ভাড়া বাসায় বসবাসকারী রাতুল ইসলাম রাহিমকে গ্রেপ্তার করা হয়। তিনি হড়গ্রাম চারখুটার মোড় এলাকার ওবাইদুল হকের ছেলে।
অভিযানকালে তাঁর হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির নগদ ২ হাজার ৪৩০ টাকা ও এ কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করে পুলিশ।
এ ঘটনায় রাতুলের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।