বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

গবেষক মাহবুব সিদ্দিকী মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড পাওয়ায় নগরীতে সংবর্ধনা

সংবাদ বিজ্ঞপ্তি ০৯ অক্টোবর ২০২৬ ১০:৫৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০৯ অক্টোবর ২০২৬ ১০:৫৩ অপরাহ্ন
গবেষক মাহবুব সিদ্দিকী মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড পাওয়ায় নগরীতে সংবর্ধনা

বরেণ্য গবেষক ইতিহাসবিদ রাজশাহীর কৃতি সন্তান মাহবুব সিদ্দিকী এ বছর নদী গবেষণায় মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড পেয়েছেন। এই অ্যাওয়ার্ড পাওয়ায় হেরিটেজ রাজশাহী ও গণঅভ্যুত্থান ২৪ পরিষদ রাজশাহীর উদ্যোগে শুক্রবার (৯ অক্টোবর) বিকালে নগরীর শাহমখদুম কলেজ মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ এর সভাপতিত্বে এতে আলোচক হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী কোর্টের জিপি এ্যাড. মাইনুল আহসান পান্না, বরেন্দ্র জাদুঘরের পরিচালক প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান, রাজশাহী কলেজের ইংরেজী বিভাগের প্রফেসর মো: নাফিজ, নওগাঁ সরকারী কলেজের অধ্যক্ষ ড. রেজাউল করিম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. প্রফেসর দিল আরা, ফার্মেসী বিভাগের চেয়ারম্যান ড. প্রফেসর শাহানাজ পারভীন, হেরিটেজ রাজশাহীর সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান লাভলু, নজরুল পরিষদের সভাপতি মোস্তাক রহমান, প্রফেসর ড. মোস্তফা তারিকুল আহসান, গণঅভ্যুত্থান ২৪ পরিষদের সাধারণ সম্পাদক সোহেল মাহবুব, তাহেরপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম শান্তি, জাসাস রাজশাহী মহানগর সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক এ্যাড. রজব আলী, এ্যাড. হোসেন আলী পিয়ারা, শাহমুখদুম মেডিকেল কলেজের পরিচালক মনিরুজ্জামান স্বাধীন, তরুন পরিবেশবিদ আতিকুর রহমানসহ নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরিচালনা করেন কথাশিল্পী মঈন শেখ।