বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে ডা. জাহাঙ্গীরের বিভিন্ন কর্মসূচি

সংবাদ বিজ্ঞপ্তি ০৯ অক্টোবর ২০২৬ ১১:১২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০৯ অক্টোবর ২০২৬ ১১:১২ অপরাহ্ন
ডেঙ্গু প্রতিরোধে ডা. জাহাঙ্গীরের বিভিন্ন কর্মসূচি

রাজশাহী নগরীতে ডেঙ্গু প্রতিরোধে ফগার মেশিনের মাধ্যমে ওষুধ ছিটিয়েন মেয়র পদপ্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর। এছাড়াও তিনি নগরীর বিভিন্ন এলাকায় ডেঙ্গু সচেতনায় লিফলেটও বিতরণ করেছেন।   


শুক্রবার (৯ অক্টোবর) মহানগরীর বিভিন্ন জলাবদ্ধ এলাকায় ওষুধ ছিটিয়ে ও লিফলেট বিলি করে ডেঙ্গু প্রতিরোধে সচেতন করেন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর। এর আগে বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজশাহীতে বৃষ্টি হয়। এই বৃষ্টিতে নগরীর সড়কগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। 


ডা. মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, মশার আবাস গড়ার স্থানগুলোকে চিহ্নিত করে তা ধ্বংস করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে সবাই সচেতন থাকতে হবে। আমাদের অসচেতনতাই ডেঙ্গুর প্রধান কারণ। প্রতি বছর এই সময় ডেঙ্গু ভয়াবহ রূপ নেয় এবং সারাদেশে অনেক মানুষ প্রাণ হারায়।  তাই আমাদের বেশি সচেতন হতে হবে এবং ডেঙ্গু প্রতিরোধের সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে।