বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

পার্বতীপুরে প্রাইজমানি ফুটবলে বদরগঞ্জকে হারিয়ে দাউদপুর ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: ১০ অক্টোবর ২০২৬ ০১:০৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: ১০ অক্টোবর ২০২৬ ০১:০৬ অপরাহ্ন
পার্বতীপুরে প্রাইজমানি  ফুটবলে বদরগঞ্জকে হারিয়ে দাউদপুর ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ভবের বাজার চম্পাতলী মাঠ প্রাঙ্গণে বিকালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে “ভবের বাজার ফুটবল একাডেমি” কর্তৃক আয়োজিত প্রাইজমানি  ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। ৯ অক্টোবর (শুক্রবার) আয়োজিত এই রোমাঞ্চকর ফাইনালে বদরগঞ্জ ফুটবল একাদশকে টাইব্রেকারে ৫-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দাউদপুর ফুটবল একাডেমি। ​


আনুষ্ঠানিকভাবে খেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি পার্বতীপুর পৌর বিএনপির  নব-গঠিত যুগ্ম আহ্বায়ক, প্রগতি সংঘের আজীবন সদস্য, বিশিষ্ট জ্বালানি তেল ব্যবসায়ী ও সাবেক প্যানেল মেয়র  মনজুর রশীদ।


​​খেলার শুরু থেকেই দু’দলের খেলোয়াড়দের মধ্যে আক্রমণ-পাল্টা আক্রমণের তীব্র লড়াই জমে ওঠে। প্রথমার্ধে গোলশূন্য শেষ হওয়ার পর অর্ধেকের মাঝপথে মুষলধারে বৃষ্টি শুরু হয়। তবে বৃষ্টির তোড় তোয়াক্কা না করে দর্শক যেমন মাঠ ছাড়েননি, তেমনি খেলোয়াড়রাও বৃষ্টিতে ভিজে পুরো উদ্যামে খেলা চালিয়ে যান।


নির্ধারিত সময়ের খেলা অমিমাংসিত ও গোলশূন্য থাকায় রোমাঞ্চ গড়ায় টাইব্রেকারে শেষ পর্যন্ত স্নায়ুচাপ সামলে নিয়ে দাউদপুর ফুটবল একাডেমি ৫-৩ ব্যবধানে বদরগঞ্জ ফুটবল একাদশকে পরাজিত করে কাঙ্ক্ষিত জয়ের হাসি হাসে। ​খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রানার্সআপ দল বদরগঞ্জ ফুটবল একাদশের হাতে প্রাইজমানি ও রানার্সআপ ট্রফি এবং বিজয়ী দল দাউদপুর ফুটবল একাডেমির পক্ষ থেকে ট্রফি ও প্রাইজমানি গ্রহণ করেন টিম ম্যানেজার হাসিনা সুলতানা।