নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার. মাদকদ্রব্য উদ্ধার
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ডিবি, রাজপাড়া, মতিহার থানা ও বোয়ালিয়া থানার শিল্পনগর পুলিশ ফাঁড়ির পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, গাঁজা, হেরোইনসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সেইসাথে মাদক বিক্রির নগদ অর্থ এবং মোবাইল ফোন জব্দ করা হয়।
শুক্রবার (৯ অক্টোবর) রাত আনুমানিক পৌনে ১১দিকে ডিবি পুলিশ বোয়ালিয়া থানার বড়কুঠি এলাকায় অভিযান চালিয়ে শাহমখদুম থানার বড়বনগ্রাম কোচপাড়া গ্রামের মৃত তাহসেনের ছেলে সারোয়ার জাহান ওরফে সারু (৪৮)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে মোট ৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩.১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উল্লেখ্য, গ্রেপ্তারকৃত সারুর বিরুদ্ধে বোয়ালিয়া থানায় ২ টি মাদক ও ১টি পেনাল কোড আইনে মামলা রয়েছে।
অপরদিকে, ডিবি পুলিশ একই দিন দুপুর আনুমানিক ৩টার দিকে রাজপাড়া থানার লক্ষিপুর কাচা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে সিপাইপাড়া গ্রামের মৃত জসিম ওরফে জসির ছেলে মো: শাহিন (৫০)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে ৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উল্লেখ্য, গ্রেপ্তারকৃত শাহিনের বিরুদ্ধে রাজপাড়া থানায় ১টি মাদক মামলা রয়েছে।
তাছাড়াও রাজপাড়া থানা পুলিশ শুক্রবার সকাল আনুমানিক পৌনে ১০টার দিকে শ্রীরামপুর গ্রামের মো. আব্দুল ওহাব হোসেনের ছেলে মো. ইমন হোসেন ডলার (৩৪) এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে ডলার’কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে ২৮ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি ডলারের বিরুদ্ধে রাজপাড়া থানায় ৩টি ও পবা থানায় ১টি মাদক মামলা রয়েছে।