চাঁপাইনবাবগঞ্জেশিক্ষা সম্মেলন
গ্লোবাল ইসলামিক স্কুল, চাঁপাইনবাবগঞ্জ এর উদ্যোগে সোমবার (১০ অক্টোবর) সকাল ১০ টায় স্কুল অডিটোরিয়ামে শিক্ষা সম্মেলন ২০২৬ আয়োজন করা হয়েছে।
১০ নং শাহজাহানপুর ইউনিয়নে গ্লোবাল ইসলামিক স্কুলের উদ্যোগে শিক্ষক, অভিভাবক ও শিক্ষানুরাগীদের নিয়ে শিক্ষা সম্মেলন আয়োজন করা হয়। শিক্ষা সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইমারিটিচার্স ট্রেনিং ইন্সটিটিউট এর ইন্সট্রাক্টর মো. শাহাদাত হোসেন, সার্ভে ইন্সটিটিউট রাজশাহী এর অ্যাসিস্ট্যান্ট ইন্সট্রাক্টর সারোয়ার জাহান, নরেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.শাহনেওয়াজ, শিক্ষানুরাগী ও সমাজসেবক মাওলানা সাবের আলী, সাবেক প্যানেল চেয়ারম্যান আব্দুল মতিন। এতে আরো উপস্থিত ছিলেন সচেতন অভিভাবকসহ স্কুল-মাদ্রাসা এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
শিক্ষা সম্মেলন ২০২৬ এ অতিথিবৃন্দ শিক্ষার মাধ্যমে আলোকিত সমাজ গড়ার কথা বলেন। এলাকার শিক্ষক, অভিভাবক ও শিক্ষানুরাগীদের মাধ্যমে শিক্ষাকে আরো বেগবান করতে এ সম্মেলনে জোর দেয়া হয়। স্থানীয়ভাবে নতুন নতুন এবং মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ার পরামর্শ দেয়া হয়। আগামীতে যুগোপযোগী ও উৎপাদনমুখী শিক্ষার মাধ্যমে দক্ষ নাগরিক তৈরি করতে হবে এমন কথাও অতিথিবৃন্দের আলোচনায় উঠে আসে।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১০ নং শাহ্জাহানপুর ইউনিয়নে গ্লোবাল ইসলামিক স্কুল এ বছর থেকে সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষায় সুনামের সাথে পাঠদান করে যাচ্ছে।