বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

চারঘাটে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার

সংবাদ বিজ্ঞপ্তি ১০ অক্টোবর ২০২৬ ১১:২০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১০ অক্টোবর ২০২৬ ১১:২০ অপরাহ্ন
চারঘাটে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার

রাজশাহীর চারঘাটে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মকছেদ আলী (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৫। শুক্রবার (৯ অক্টোবর) রাত ৯টার দিকে রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার চকপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  


গ্রেপ্তার  মকছেদ আলী (৫৫) চারঘাটের রায়পুর উত্তর গ্রামের মৃত মজের আলী ছেলে। তাকে চারঘাট থানায়

স্থানান্তর করা হয়েছে। 


মামলার এজাহারের বরাত দিয়ে এসআরবি জানায়, এক প্রতিবন্ধী কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে

জোড়পূর্বক ধর্ষণ করার অভিযোগ উঠে মকছেদ আলীর বিরুদ্ধে। গেল ০৩ অক্টোবর প্রতিবন্ধী মেয়েটি তার মাকে খুঁজতে বের হয়। এসময় অভিযুক্ত মকছেদ আলী মেয়েটিকে একা পেয়ে একটি হলুদ ক্ষেতে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে জোড়পূর্বক ধর্ষণ করে পলিয়ে যায়। 


পরবর্তীতে মেয়েটি তার মায়ের কাছে গিয়ে মকছেদ আলী কর্তৃক তাকে ধর্ষণ করা হয় বলে জানায়। কিশোরীর মা বাদী হয়ে চারঘাট থানায় মামলা দায়ের করেন।