নিয়ামতপুর হতে অবৈধ ৫০৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার
শনিবার (১০ অক্টোবর) বিকেল ৩ টায় নওগাঁর নিয়ামতপুর থানার রাউতাড়া গ্রামের তারেকুল এর নিজ বসতবাড়িতে কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য টেপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে বলে গোপন সংবাদের প্রেক্ষিতে জানা যায়।
উক্ত সংবাদের প্রেক্ষিতে এসআরবি’র আভিযানিক দল উক্ত বাসায় অভিযান করে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। ধৃত আসামীরা হলো- মান্দা থানার বেজোড়া গ্রামের একরামুল হকের ছেলে তারেকুল ইসলাম (২৮) (বর্তমান সাং-রাউতাড়া,থানা-নিয়ামতপুর),চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার জমিনপুরের মৃত সাফজাল হোসেনের ছেলে পিন্টু রহমান (৫২) এবং একই থানার কবিরাজতলার মৃত সেকেন্দারের ছেলে জিয়াউল হক (৪৮)।
এ সময় তাদের হেফাজতে থাকা ৫০৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৩ টি মোবাইল ফোন এবং নগদ অর্থ ৩ লাখ ১৩ হাজার ১০০ টাকা সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়।
উল্লেখ্য যে, নওগাঁ নিয়ামতপুর থানায় আসামীকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।