বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

বহরমপুর বায়তুল মামুর মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক

সংবাদ বিজ্ঞপ্তি ১১ অক্টোবর ২০২৬ ০৯:৩৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১১ অক্টোবর ২০২৬ ০৯:৩৪ অপরাহ্ন
বহরমপুর বায়তুল মামুর মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক

রাজশাহী মহানগরীর বহরমপুর বায়তুল মামুর আহলে হাদিস জামে মসজিদ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। রোববার (১১ অক্টোবর) যোহরের নামাজ আদায় শেষে তিনি মসজিদটি পরিদর্শন করেন। এ সময় মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ তাঁকে স্বাগত জানান।


পরিদর্শনকালে মসজিদ কমপ্লেক্সের নির্মাণকাজের অগ্রগতি ও অসমাপ্ত কাজ সম্পর্কে রাসিক প্রশাসককে অবহিত করেন কমিটির নেতৃবৃন্দ। এ সময় মসজিদের অবশিষ্ট নির্মাণকাজ সম্পন্ন করতে তাঁর সহযোগিতা কামনা করা হয়। জবাবে মসজিদটির অসমাপ্ত নির্মাণকাজ সম্পন্ন করতে সহযোগিতার আশ্বাস দেন প্রশাসক।


এ সময় রাসিকের নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান ও জসীম উদ্দিন আরজু, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. আব্দুল লতিফসহ কমিটির অন্যান্য সদস্য, মুসল্লি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।