বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ১৭টি ককটেল উদ্ধার

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: ১২ অক্টোবর ২০২৬ ১১:৫৮ পূর্বাহ্ন রাজশাহী অঞ্চল
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: ১২ অক্টোবর ২০২৬ ১১:৫৮ পূর্বাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে  ১৭টি ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ১৭টি ককটেল উদ্ধার করেছে এসআরবি ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে। ১১ অক্টোবর রোববার রাত সোয়া  ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের মুন্সি মন্ডলের টোলাএলাকায় অভিযান চালিয়ে এসব ককটেল উদ্ধার করা হয়।


১২ অক্টোবর সোমবার এসআরবি-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের মন্ডল টোলাএলাকায় পুলিশ ও এসআরবি সদস্যরা যৌথ অভিযানে লেবু বাগানে রভিতর হতে এসআরবি-৫ এর বোম্ব ডিজপোজাল ইউনিটের সহযোগিতায় পরিত্যাক্ত অবস্থায় ১৭ (সতেরো) টি ককটেল উদ্ধার পূর্বক জব্দ করা হয়।


এঘটনায় কেউ গ্রেফতার নেই। ধারণা করা হচ্ছে যে, উদ্ধারকৃত ককটেলগুলো নাশকতা সৃষ্টির লক্ষ্যে দুষ্কৃতিকারীগণ লুকিয়ে রেখেছিল। উদ্ধারকৃত ককটেলগুলো চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।