বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু মোকাবিলায় ১২০০ কিট দিল এরফান গ্রুপ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ১২ অক্টোবর ২০২৬ ১০:৫০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ১২ অক্টোবর ২০২৬ ১০:৫০ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু মোকাবিলায় ১২০০ কিট দিল এরফান গ্রুপ

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু শনাক্তকরণ ও চিকিৎসাসেবা সহজ করতে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ১ হাজার ২০০টি ডেঙ্গু শনাক্তকরণ কিট দিয়েছে এরফান গ্রুপ। ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় প্রতিষ্ঠানটির এ উদ্যোগকে স্বাস্থ্যসেবায় সহযোগিতামূলক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।


সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জমির মো. হাসিবুস সাত্তার ও আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহবুব হোসেনের হাতে এসব কিট তুলে দেন এরফান গ্রুপের জেনারেল ম্যানেজার সাইফুল ইসলাম।


এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির এডমিন মো. রেজাউল করিম, বিশিষ্ট ব্যবসায়ী সেলিম রেজা এবং ব্যবস্থাপনা পরিচালকের একান্ত সচিব আব্দুল্লাহ আল মামুন ফাহিম।


এরফান গ্রুপ দীর্ঘদিন ধরে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। করোনা মহামারির সময় চাঁপাইনবাবগঞ্জে ত্রাণ বিতরণের পাশাপাশি শিক্ষা, সাহিত্য ও ধর্মীয় প্রতিষ্ঠানেও সহযোগিতা করেছে প্রতিষ্ঠানটি।


ডেঙ্গু শনাক্তকরণ কিট সরবরাহের মাধ্যমে জেলার রোগীদের পরীক্ষার সুযোগ বাড়ানো এবং চিকিৎসাসেবা কার্যক্রমে সহায়তা করাই এ উদ্যোগের লক্ষ্য।