বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

পুঠিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রথম ধাপে পৌরসভা

পুঠিয়া প্রতিনিধি ১২ অক্টোবর ২০২৬ ১০:৫১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পুঠিয়া প্রতিনিধি ১২ অক্টোবর ২০২৬ ১০:৫১ অপরাহ্ন
পুঠিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রথম ধাপে পৌরসভা

রাজশাহীর পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। প্রথম ধাপে পুঠিয়া পৌরসভায় এ কার্যক্রম শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার সব ইউনিয়নে তথ্য সংগ্রহ করা হবে। এ কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্টদের অবহিত করতে সভা করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়।


সোমবার (১২ অক্টোবর) দুপুর ২টায় পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ‘ফ্যামিলি কার্ড কার্যক্রম—স্বাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতি’ প্রতিপাদ্যে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম।


সভায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্টদের অবহিত করা হয়। কর্মসূচির আওতায় প্রথমে পুঠিয়া পৌরসভায় তথ্য সংগ্রহ করা হচ্ছে। এরপর পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য ইউনিয়নে এ কার্যক্রম পরিচালনা করা হবে।


সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রবিউল ইসলাম, রাজশাহী জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার রহমান ভুট্টো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুনসুন মাস্টার, সাবেক পৌর মেয়র আসাদুল হক আসাদ, পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মো. একরামুল হক, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফারুক রায়হান, পৌর বিএনপির সভাপতি বজলুল রশীদ, বেলপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাকিব, সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহাবুল ইসলাম, পুঠিয়া পৌর যুবদলের সাবেক আহ্বায়ক নেফাউর রহমান ও ব্যবসায়ী আতিকুল রহমান আতিক।