বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

মশক শাখার কর্মচারী সাহেব আলীর মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক প্রকাশ

সংবাদ বিজ্ঞপ্তি ১২ অক্টোবর ২০২৬ ১১:০২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১২ অক্টোবর ২০২৬ ১১:০২ অপরাহ্ন
মশক শাখার কর্মচারী সাহেব আলীর মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক প্রকাশ

রাজশাহী সিটি কর্পোরেশনের মশক নিধন শাখার কর্মচারী মোঃ সাহেব আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক


মোঃ মাহফুজুর রহমান রিটন। সোমবার (১২ অক্টোবর) এক শোকবার্তায় রাসিক প্রশাসক মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।


উল্লেখ্য, ২৭নং ওয়ার্ডে কর্মরত মশক শাখার কর্মচারী মোঃ সাহেব আলী রোববার রাতে শিহাবের মোড় নওদাপাড়ায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।